বৃহস্পতিবার, ১০:৩২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

উজিরপুরে মন্দির ও গির্জা পাহাড়ায় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

বরিশাল জেলার উজিরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও খ্রিস্টানদের গির্জা পাহাড়া দিচ্ছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। উজিরপুর উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওঃ মোঃ কাওছার হোসেনের নের্তৃত্বে দেশের ক্লান্তিকর সময়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাতভর বিভিন্ন স্থানে মন্দির ও গির্জাগুলোতে পাহাড়া অব্যাহত রেখেছেন।

হিন্দু ধর্মাবলম্বীদের যে শঙ্কা ছিলো তা কেটে গেছে। উপজেলার কোথাও কোন মন্দির বা গির্জায় হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেনি। হারতা ও জল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ও এলাকার একাধিক সংখ্যালঘু পরিবার জামায়াতে ইসলামীর এ মহোতী উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন।

উপজেলা জামায়াত ইসলামের আমীর মাওঃ মোঃ কাওছার হোসেন বলেন, সংখালঘু বলতে কিছু নেই। মুসলমান, হিন্দু, বৈদ্য, খ্রিস্টান সকল জাতিই আমরা ভাই ভাই। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে।

তিনি আরো বলেন, গত ৫ আগষ্ট শিক্ষার্থীসহ আমাদের সকলের আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। তাই ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তিই মাথাচাড়া দিতে পারবেনা।

এদিকে উজিরপুরের বিভিন্ন স্থানে মন্দির ও গির্জায় রাতভর পাহাড়া দিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তারা অক্লান্ত পরিশ্রম আর মেধা দিয়ে ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়ে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com