বৃহস্পতিবার, ০৮:৫৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে শিক্ষার্থীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

সারাদেশে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বরিশালে ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনে যারা গুলি চালিয়ে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এর আগে বিএম কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এসে সড়ক অবরোধ করে। পরে একঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে। এরপর নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে নগরীর চৌমাথা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে কর্মসূচী শেষ করে শিক্ষার্থীরা।

এদিকে বিক্ষোভ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে সব ধরনের যানচলাচল বন্ধ থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com