বৃহস্পতিবার, ০৬:৪৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

পিরোজপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পঠিত

১৫ আগস্ট আওয়ামী লীগ ও এর অংগ সহযোগী সংগঠনগুলো যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে কারনে শহরে ও শহরের প্রবেশ পথগুলোতে অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

এক দিকে শহরে বিএনপির অবস্থান কর্মসূচী অন্যদিকে শহরের প্রবেশ পথগুলোতে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের অবস্থানের ফলে লোকেলোকারন্য হয়ে পড়েছে পিরোজপুর।

শহরের পুরাতন বাসস্ট্যান্ড, সিঅফিস মোড়, আলামকাঠী বাইপাস মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাশাপাশি অবস্থান নিয়েছে।

এদিকে শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, মিজানুর রহমান শাহিন, কামরুজ্জামান চাঁন, শেখ রাহাত , ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com