সোমবার, ০৩:৪০ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শিক্ষক থেকে রাষ্ট্রপতি গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সাবেক ২১ অধিনায়কের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে ম্যাচ খেলতে পারে ব্রাজিল নতুন মার্কিন নিষেধাজ্ঞার হুমকি, তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের কলকাতায় নিরাপত্তাবিধি না মানায় ৯ গেস্টহাউস ও ৪ রেস্তোরাঁ বন্ধের নোটিশ নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, আহত ১ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময়

ঈদুল আজহা ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই : র‌্যাব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২২৬ বার পঠিত

ঈদুল আজহার আনন্দকে স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্ন করতে রাজধানীসহ সারা দেশে নিরবচ্ছিন্ন নিরাপত্তার সব উদ্যোগ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এই সময়ে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছে র‌্যাব। তবে যেকোনো নাশকতা বা হামলা হলে তা মোকাবিলায় র‌্যাবের স্পেশাল ফোর্স-এর কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে র‌্যাবের এয়ার উইং হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

আজ শনিবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. কামরুল হাসান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্য সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হচ্ছে। স্পেসিফিক কোনো তথ্য থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বড় বড় জামাত যেখানে অনুষ্ঠিত হবে, সেখানে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করবে র‌্যাব।

মো. কামরুল হাসান বলেন, গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে র‌্যাব। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে (জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুর বড় ঈদগাহ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহে পর্যাপ্ত ইউনিফর্ম ও সাদা পোশাকে টহল থাকবে। পাশাপাশি র‌্যাব স্পেশাল ফোর্স মোতায়েন করবে। জাতীয় ঈদগাহে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিরাপত্তা সুইপিং করা হবে।

দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা মহামারির প্রকোপ চলছে। তাই সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রতি অনুরোধ জানান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com