শুক্রবার, ১১:২১ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

বিএনপির আয়-ব্যয় প্রকাশ করলেন রুমিন ফারহানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

বিএনপির আয়-ব্যয়ের ফিরিস্তি তুলে ধরেছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, দলের নেতাকর্মী ও সমর্থকদের দেওয়া চাঁদা এবং মনোনয়ন ফরম বিক্রির টাকাই বিএনপির প্রধান আয়।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ তথ্য জানান।

রুমিন ফারহানা বলেন, প্রতিটি রাজনৈতিক দলেরই আয়-ব্যয়ের আলাদা হিসাব থাকে। আমাদের আয় আসে নেতাকর্মীদের কাছ থেকে। পদ অনুযায়ী আমাদের চাঁদার হার নির্ধারিত। এ ছাড়া দলের মনোনয়ন ফরম বিক্রি থেকেও টাকা আসে।

তিনি আরও উল্লেখ করেন, দলে অনেক বড় ব্যবসায়ী, শিল্পপতি, চিকিৎসক ও আইনজীবী আছেন। ঢাকার বাইরে আমাদের যে কর্মসূচি হয়, সেখানে স্থানীয় নেতারা সহায়তা করেন। অনেক সমর্থকের হোটেল, রিসোর্ট বা বিল্ডিং থাকে, যেখানে আমরা মিটিং করতে পারি। তারা সেসব ব্যবস্থা করে দেন।

ঢাকার কর্মসূচি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ঢাকায় যে কর্মসূচি হয়, সেগুলো আগে থেকেই ঘোষণা করা হয়। বিভিন্ন জেলা থেকে সমর্থকরা নিজ খরচে ঢাকায় আসেন। তখন তাদের নানা হয়রানির শিকার হতে হয়। তাদের মোবাইল চেকিং করা হয়, হোটেলে রুম দেওয়া হয় না। পল্টন এলাকার হোটেলগুলোতে তল্লাশি চালিয়ে আমাদের কর্মীদের আটক করা হয়।

তিনি দাবি করেন, এত অত্যাচার-নির্যাতনের পরেও নেতাকর্মীরা আসেন। মানুষের ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ ও অবদানেই বিএনপি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com