শনিবার, ১২:৫৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টুইটার কিনছেন না ইলন মাস্ক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২২৪ বার পঠিত

প্রায় ৪,৪০০ কোটি ডলারের টুইটার কেনার চুক্তি বাতিল করলেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। বিশ্বের ধনীতম ব্যক্তি তথা টেসলার মালিকের অভিযোগ, ভুয়া টুইটার অ্যাকাউন্ট নিয়ে কোনো তথ্য তাকে দিতে পারেনি টুইটার সংস্থা। তাই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান মাস্ক। প্রায় ৪,৪০০ কোটি ডলারে এই সংস্থাটি কেনেন তিনি। টুইটার কেনার জন্য ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ ঋণও নেন। তা শোধ করার জন্য শেষ পর্যন্ত তাকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এমনকি, খরচ কমানোর উদ্দেশ্যে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলোকে জানিয়েছিলেন তিনি। কিছু দিন আগে টেসলা-য় কর্মখালি আছে বলে একটি টুইট করেন মাস্ক। তবে সে সব এ বার বিশ বাঁও পানিতে।

এ নিয়ে মাস্কের আইনজীবী জানান, টুইটারকে তাদের প্ল্যাটফর্মে জাল বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে একাধিক অনুরোধ সত্ত্বেও তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসছেন তারা।

মাস্কের এই সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ টুইটার। সংস্থার চেয়ারম্যান ব্রেট টেইলো জানান, এ ব্যাপারে তারা আইনি পদক্ষেপ করার পরিকল্পনা করছেন। অর্থাৎ, এর ফলে আমেরিকার ধনকুবের এবং ১৬ বছর পুরনো সান ফ্রান্সিসকোর সংস্থার মধ্যে দীর্ঘ আইনি লড়াই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
সূত্র :

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com