বৃহস্পতিবার, ০৭:৩৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরগুনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১৬ বার পঠিত

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে মঙ্গলবার (১৪ আগস্ট) ভোরে আমতলার পাড় এলাকার নিজ বাড়ি থেকে ঢাকার পিবিআই তাকে গ্রেপ্তার করে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর থানার ওসি আবুল কাসেম মো. মিজানুর রহমান বলেন, শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, ঢাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছে।

এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে গেছেন পদত্যাগ করে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। এরপর শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে জাহাঙ্গীরের কথা বলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির সোমবার (১২ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে প্রায় তিন মিনিট কথা হয় বলে জানান তিনি। শেখ হাসিনা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালানোর নির্দেশনা দেন এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে (সদ্য বাতিল হওয়া শোক দিবস) যথাযথভাবে পালন করার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com