শুক্রবার, ০৩:৩৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বর্ডারের ভেতরে ঢুকে আমাদের মেরে যেতে ওরা। আর ফ্ল্যাগ মিটিং করে বলা হতো, সব ঠিক হয়ে গেছে। আমি বিজিবিকে বলেছি, পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ। আর নয়।’

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পিলখানার বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সেখানে তিনি বিজিবি হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজিবি সদস্যদের এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, এ রকম একটা ফোর্সকে (বিজিবি) দানব বানানো হয়েছে। শুধু বিজিবি না, পুলিশ, র‌্যাব, আনসারকেও দানব বানানো হয়েছে। অথচ এগুলো কারো ব্যক্তিগত ফোর্স না। এগুলো জাতীয় ফোর্স। আমি যতদিন আছি ততদিন জাস্টিস রক্ষা করে যাব।

অনেক পুলিশকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ নিজেরা বলেছে, আমরা লজ্জিত। আমার সাথে এই কয়দিন লম্বা নেগোসিয়েশন হয়েছে… ওরা বলেছে, আমরা ওই পথে যাই নাই দেখে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে… অন্যায়ভাবে বের করে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি চেষ্টা করব, বিচার পাইয়ে দেয়ার। আমরা কিছু কিছু পদক্ষেপে নিয়েছি। অ্যাকশন নেয়ার জন্য একটা সরকারি প্রসেস আছে, যেগুলো টপাটপ করা যায় না। সেই প্রসেসের মাঝে কাজ হচ্ছে। রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গেছে।’

এসময় আগামী বৃহস্পতিবারের মাঝে নিকটস্থ থানায় লুট হওয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com