রবিবার, ০১:১৩ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শিনজো আবে ছিলেন গতিশীল রাষ্ট্রনায়ক : বিএনপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৫১ বার পঠিত

শুক্রবার জাপানে দুষ্কৃতিকারীদের গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ ঘটনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবাণী দিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সারা দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু বিশ্বশান্তি ও স্থিতিশীলতায় এক বড় ধরনের নাড়া দিয়েছে। এই নিষ্ঠুরতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দুঃশ্চিন্তা বিস্তার লাভ করবে। বিনম্র এই মানুষটি ছিলেন ধৈর্যশীল ও গতিশীল রাষ্ট্রনায়ক। পৃথিবী থেকে তার চির বিদায় গভীর দুঃখ ও বেদনার।

শোকবার্তায় বলা হয়, জাপানের রাজনৈতিক ইতিহাসে শিনজো আবের ছিলো এক গুরুত্বপূর্ণ সমৃদ্ধ অধ্যায়। তিনি জাপানের অর্থনীতি ও উন্নয়নকে উঁচু স্থানে উন্নীত করেছিলেন। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন অনেক দিন। বাংলাদেশের জনগণ ও বিএনপি জাপানের এই গভীর সংকটে তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।

বিএনপির সাথে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সম্পর্ক ছিল আন্তরিক হৃদ্যতাপূর্ণ। নিহতের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শিনোজা আবে-কে নির্মমভাবে হত্যাকারীরা মানবতার শত্রু, আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com