বৃহস্পতিবার, ০৭:৫৯ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

ঈদে বাড়ি যাওয়া হলো না তাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৭০ বার পঠিত

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন তারা।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের চেওরাইট এলাকার ইলুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, হাসপাতালে আনার পর নারী-শিশুসহ তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতেরা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম জানান, সকালে দু’জনকে নিহত ও কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com