বৃহস্পতিবার, ০৭:৩৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশাল ক্লাব থেকে লুট হওয়া মালামাল ফিরে পেতে শহরজুড়ে মাইকিং

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বরিশাল ক্লাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে ক্লাবের মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। সেই মালামাল ফেরত চেয়ে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করছে ক্লাব কর্তৃপক্ষ।

রোববার (১১ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করতে দেখা যায়। তবে ঘটনার পরদিন কিছু মালামাল উদ্ধার করে ফিরিয়ে দেন শিক্ষার্থীরা।

বরিশাল ক্লাবে দেখা যায়, কমিউনিটি সেন্টার থেকে শুরু করে ক্লাবের বার, আবাসিক ভবন ও অফিস ভাঙচুর করে চেয়ার-টেবিল থেকে শুরু করে মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এমনকি রান্নাঘরের হাঁড়ি-পাতিল, প্লেট-গ্লাস, চামচ নিয়ে গেছে।

ক্লাবের স্টাফ তানিম বলেন, ঘটনার দিন আমরা যারা দায়িত্বে ছিলাম তারা কিছু মালামাল রাখার চেষ্টা করেছি। কিন্তু মানুষ ঢুকে যে যেভাবে পারছে লুট করে নিয়ে গেছে।

বরিশাল ক্লাবের সিনিয়র সদস্য ও সংস্কার কমিটির আহ্বায়ক আলতাফ মাহমুদ সিকদার বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু কিছু দুষ্কৃতকারীরা শুধু শুধু ক্লাবটি ভাঙচুর ও লুটপাট করে। এসব মালামাল ফেরত পেতে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের সহায়তায় কিছু মালামাল ফেরত পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com