বৃহস্পতিবার, ০৭:৩৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে আটা ও রং মিশিয়ে তৈরি হচ্ছিলো মরিচের গুড়া ধরলো ছাত্ররা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার পঠিত

পচা মরিচ, আটা ও টেক্সটাইলে ব্যবহৃত রং মিশিয়ে মরিচের গুড়া তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ছাত্ররা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের শাহ আলম খানের মরিচের গুড়া তৈরির কারখানায়।

শিক্ষার্থী সানাউল হাওলাদার জানান, শনিবার দুপুরে মরিচের গুড়া তৈরির কারখানায় গেলে সেখানে পচা মরিচ, আটা ও টেক্সটাইলে ব্যবহৃত রং মিশ্রিত গুড়া মরিচ দেখতে পাওয়া যায়।

এসময় কৌশলে ওই কারখানার কর্মচারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করে সেগুলো জব্দ করা হয়।

একইদিন বন্দরের একটি গোডাউনে অভিযান চালিয়ে ভেজাল চাল আটক করেছে শিক্ষার্থীরা। অভিযানকালে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজন, শিক্ষার্থী রাতুল হোসেনসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কাজী সুজন বলেন, দীর্ঘদিন থেকে এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্য সামগ্রী বাজারে বিক্রি করে আসছিলো। স্থানীয়ভাবে অসাধু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় এতোদিন কেউ তাদের বাঁধা প্রদান করেননি। কিন্ত ছাত্র সমাজ আজ সারাদেশে জাগ্রত। তাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শিক্ষার্থীরা আজ মাঠে নেমেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com