শুক্রবার, ১১:২১ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ভারতের অবস্থা বাংলাদেশের মতো হতে পারে? যা বললেন মোদির মন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৩২ বার পঠিত
বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা ভারতেও হতে পারে- এমন গুঞ্জন ছড়িয়েছে দেশটিতে। এবার এ গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

‘এটা বাংলাদেশ নয়, এটা নরেন্দ্র মোদির ভারত’-বলে মন্তব্য করেছেন তিনি।’

গতকাল শনিবার (১০ আগস্ট) যোধপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, দুর্ভাগ্যবশত কিছু লোক বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ভারতকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন।

কিন্তু তারা সম্ভবত জানেন না এটা বাংলাদেশ না, এটা ভারত ও মোদির ভারত। দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বোঝা উচিত তাদের কী হতে পারে।বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গজেন্দ্র আরো বলেন, বাংলাদেশে যা কিছু ঘটেছে তা অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য। ভারত সরকার অনবরত এ নিয়ে নজর রাখছে।

আইনশৃঙ্খলার ব্যবস্থা ঠিকঠাক হলে সেখানকার পরিস্থিতির উন্নতি হওয়া উচিত।যদিও সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করার সময় কারো নাম উল্লেখ করেননি গজেন্দ্র। তবে তিনি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সালমান খুরশিদ এবং মনি শঙ্কর আইয়ারের সাম্প্রতিক করা মন্তব্যের জবাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

গত মঙ্গলবার এক অনুষ্ঠানে খুরশিদ বলেছিলেন, যদিও সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু বাংলাদেশে যা ঘটছে তা ভারতেও হতে পারে।

এ ছাড়া আইয়ারও বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতকে তুলনা করেছেন। 

সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com