শুক্রবার, ০২:৪০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

জামালপুরে ৬ কয়েদি নিহত, চট্টগ্রাম কারাগারে গোলাগুলি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পঠিত

জামালপুর জেলা কারাগারে রক্ষীদের সাথে সংঘাতে ছয় কয়েদি নিহত হয়েছেন। বন্দীদের হামলায় আহত হয়েছেন চার কারারক্ষী। গোলাগুলি এবং অগ্নি সংযোগের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

তবে এখন পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনার শুরু। জামালপুর কারাগারের জেলার আবু ফাতাহ সাংবাদিকদের জানান, আসামিদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করে। তাদের সাথে সংঘর্ষ বাঁধে অপর একটি পক্ষের।

তিনি বলেন, পরে বিদ্রোহী গ্রুপটি প্রথম গেট ভেঙে কারাগার থেকে বের হয়ে আসে।

বন্দীরা তাদের থাকার জায়গায়ও অগ্নিসংযোগ করে বলে জানান জেলার।

দ্বিতীয় গেট খুলে দেয়ার জন্য জেলার ফাতাহসহ কারাক্ষীদের ওপর আক্রমণ করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারারক্ষীদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নেন।

স্থানীয় সাংবাদিক সাগর ফরাজী জানান, নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যরা গতকাল থেকে কারাগার এলাকা ঘিরে রেখেছেন।

নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলেও জানান ফরাজী। তারা হলেন আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। তারা সবাই কারাবন্দী।

বন্দরনগরী চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে দুপুরে কয়েদিদের সাথে কারারক্ষীদের সংঘর্ষ হয়েছে। কর্মকর্তারা বলছেন, ভেতরে কয়েদিরা যখন কারারক্ষীদের সাথে সংঘাতে জড়িয়েছে তখন বাইরে থেকেও একদল দুর্বৃত্ত কারাগারের ফটক ভাঙার চেষ্টা করেছে। তখন কারারক্ষীরা গুলি চালাতে বাধ্য হয়েছে বলে জানান একজন কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেরাবাহিনীর সহায়তা চেয়ে কারা কর্তৃপক্ষ।

শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম কারাগার থেকে প্রায় এক হাজারের বেশি কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে, যাদের বেশিরভাগই রাজনৈতিক দলের নেতা-কর্মী।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com