শুক্রবার, ১১:২০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে হুতির হুমকি, মধ্যপ্রাচ্যে বাড়ল উত্তেজনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার পঠিত
ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নেতা বৃহস্পতিবার বলেছেন, তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বন্দরে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়া অনিবার্য। এই প্রতিশ্রুতি আঞ্চলিক উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছে। কারণ গত সপ্তাহে তেহরান সমর্থিত দুই সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে ইরানও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল।আবদুল মালিক আল-হুতি এক টেলিভিশন বক্তৃতায় বলেন, হুদায়দা বন্দরে জ্বালানি সঞ্চয় ট্যাংককে লক্ষ্য করে ২০ জুলাইয়ের হামলার প্রতিক্রিয়া ‘অনিবার্য ও আসবে’।

একই সঙ্গে বিদ্রোহী প্রধান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ‘এর চরম সীমায়’ রয়েছে বলেও মন্তব্য করেন।হুতিরা ইরানের তথাকথিত ‘প্রতিরোধের অক্ষের’ অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে লড়াই করছে। ইরাক, সিরিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী এ অক্ষের অন্তর্ভুক্ত। আল-হুতি বলেছেন, ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপের প্রতি হুতি ও ইরানের আঞ্চলিক মিত্রদের বিলম্বিত প্রতিক্রিয়া ‘শুধু কৌশলগত’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com