শুক্রবার, ০২:৩৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ভারতকে যে হুঁশিয়ারি দিলেন ড. ইউনূস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১২৩ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে দায়িত্ব নেওয়ার আগেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামীন ব্যাংকের এই প্রতিষ্ঠাতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আপনি যদি বাংলাদেশকে অস্থির করে তোলেন তবে পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টারসহ, মিয়ানমারসহ চারপাশে এর প্রভাব পড়বে।’

গত সোমবার প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশে বিজোয়াল্লাসে নেমে আসেন কোটি কোটি মানুষ। বেশ কিছু জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এর মধ্যে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।

এনডিটিভিকে ইউনূস বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থির করে তোলেন তবে চারপাশে এর প্রভাব পড়বে। মিয়ানমার, সেভেন সিস্টার, পশ্চিমবঙ্গ সবজায়গাতেই এর প্রভাব পড়বে। এটা হবে অগ্ন্যুৎপাতের মতো, যার প্রভাব পড়বে চারপাশে। বিশেষ করে মিয়ানমারে, কারণ ১০ লাখেরও বেশি রোহিঙ্গার বাস আমাদের দেশে।’

ড. ইউনূসকে জিজ্ঞাসা করা হয়, এখন কারা এই বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণ করা না গেলে কী হতে পারে। জবাবে তিনি বলেন, তখন পরিস্থিতি খুব একটা সুখকর হবে না।

শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস বলেন, ‘শেখ হাসিনার সরকার পতনের মাধ্যমে দেশে উৎসব চলছে। তবে এই উৎসব যেন কুৎসিত রুপ ধারণ না করে। মানুষকে আনন্দ করে বাড়ি ফিরে যেতে হবে এবং পরদিন নিজেদের কাজে যেতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com