শুক্রবার, ১১:২০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রুশ সাবমেরিন ডুবিয়ে দিয়েছে ইউক্রেন!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৩১ বার পঠিত

ইউক্রেনের পকরোভস্ক এলাকার একটি বসতিতে রুশ হামলার পর ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের কাছে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা

ইউক্রেনের সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, তারা রুশ-নিয়ন্ত্রিত সেভাস্তোপোলে একটি সাবমেরিন ডুবিয়ে দিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি বিমানক্ষেত্রে হামলা চালিয়েছে এবং বেলগরোদ, কুর্স্ক ও রস্তোভ অঞ্চলে একাধিক তেলের ডিপো, জ্বালানি ও লুব্রিক্যান্ট গুদামে হামলা চালিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে বলেছে, ‘রাশিয়ার একটি সাবমেরিন কৃষ্ণ সাগরের তলদেশে পৌঁছে গেছে।’ এই জাহাজের নাম ‘বি-২৩৭ রস্তোভ-অন-ডন’ বলে উল্লেখ করা হয়েছে। এটি একটি হামলাকারী সাবেমেরিন।

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, সেভাস্তোপোল বন্দরে পরিচালিত হামলায়, চারটি এস-৪০০ উৎক্ষেপক (লঞ্চার) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো বিমান-বিধ্বংসী ‘ট্রাম্ফ’ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ।

রাশিয়া, সেভাস্তোপোলে হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের সামরিক বাহিনী আরো বলেছে, অন্যান্য নৈশ হামলায় তারা মরোজোভস্ক বিমানক্ষেত্রে গোলাবারুদের ডিপো ও বেশ কয়েকটি তেলের ডিপো ও জ্বালানি সংরক্ষণাগারে আঘাত করেছে। উল্লেখ্য, বিমানক্ষেত্রটিতে রাশিয়ার বাহিনী অন্যান্য সরঞ্জামের পাশাপাশি আকাশপথে নিয়ন্ত্রণ করা যায় এমন বোমাও মজুত রেখেছিলো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বার্তা আদানপ্রদানকারী অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ‘সব রকম কার্যকরী উপায়ে, রুশ যুদ্ধ বিমানগুলো যেখানে রয়েছে সেখানেই ধ্বংস করতে হবে। রুশ বিমানক্ষেত্রে হামলা চালানো অন্যায় নয়। অংশীদারদের সঙ্গে আমরা চাই এই যৌথ সমাধান; একটি নিরাপত্তাগত সমাধান।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বারবার তার পশ্চিমা মিত্রদের প্রতি আহবান জানাচ্ছেন, তারা যেন সীমান্তবর্তী সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পাশাপাশি, রাশিয়ার ওপর হামলা চালাতে তাদের দূরপাল্লার অস্ত্রগুলো ব্যবহারের অনুমোদন দেয়।

জেলেন্সকি শনিবার বলেন, গত সপ্তাহে ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া ছয়শ’র বেশি দূর-নিয়ন্ত্রিত ‘এরিয়াল বম্ব’ ব্যবহার করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিবেদন অনুযায়ী, বেলগরোদ, কুর্স্ক ও রস্তোভ অঞ্চলে একাধিক তেলের ঘাঁটি ও লুব্রিক্যান্ট গুদামে হামলার ফলে অন্তত দুটি তেলের ট্যাঙ্কে আগুন ধরে যায়।

রাশিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোন হামলার কারণে রস্তোভ অঞ্চলের কামেন্সকি এলাকার একটি জ্বালানির গুদামে থাকা কয়েকটি ট্যাঙ্কে আগুন ধরে গিয়েছিলো।

বেলগরোদের আঞ্চলিক গভর্নর বলেছেন, ইউক্রেনের উৎক্ষেপণ করা করা একাধিক ড্রোনের আঘাতে, সেখানে একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ড ঘটেছে। তিনি আরো বলেছেন, আগুন নেভানো হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহত নেই।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com