বৃহস্পতিবার, ০৬:৫৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

পটুয়াখালীতে খাবার হোটেলে পঁচা মুরগী সংরক্ষণের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় মিজানুর রহমান (৪৫) নামে এক খাবার হোটেল ব্যবসায়ীকে পঁচা মুরগীর মাংস সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

কলাপাড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ জানান, বেশ কয়েকদিন ধরে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন এলাকার ওই হোটেল ব্যবসায়ী পচা মুরগির মাংস রান্না করে বিক্রি করে আসছিলো। সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দোকানে অভিযান চালিয়ে এক বস্তা দুর্গন্ধযুক্ত পচা মুরগির মাংস উদ্ধার করে। এসব মুরগি রান্না করে বিক্রি করতে চেয়েছিলেন ওই হোটেল ব্যবসায়ী। পরে এসব মুরগি মাটিচাপা দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ বলেন, এর আগেও হোটেল ব্যবসায়ী মিজানুর রহমানের বিরুদ্ধে পচা-বাসি খাবার বিক্রির অভিযোগ ছিলো। আজ বস্তা ভর্তি পচা মুরগিসহ তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়েছে। যারাই হোটেল ব্যবসায় এ ধরণের কাজে যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com