বৃহস্পতিবার, ০৬:৪০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ নির্বাচিত হলেন কাউন্সিলর বাহার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১২৭ বার পঠিত

বরিশাল সিটি কর্পোরেশনের ২ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার। রোববার বরিশাল সিটি কর্পোরেশনের সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক বৈঠক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ’র সভাপতি অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে কাউন্সিলর বাহারকে প্যানেল মেয়র-২ হিসেবে ঘোষণা করেন মেয়র।

এরআগে অনুরুপ সভায় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবকে প্যানেল মেয়র-১ এবং ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কহিনুর বেগমকে প্যানেল মেয়র-৩ নির্বাচিত করা হয়েছিল। এই দুজনকে প্যানেল মেয়র ঘোষণার পর ২ নং প্যানেল মেয়র পদটি নিয়ে নগরীতে নানা আলোচনা চলছিল।

অনেকের মন্তব্য ছিল, এনামুল হক বাহার মেয়র খোকন সেরনিয়াবাতের স্নেহভাজন এবং কাউন্সিলর হিসেবে তার এলাকায় বেশ সুনাম রয়েছে। তাকে ওই পদে অধিষ্ঠিত করা হতে পারে, যা নিয়ে সিটি কর্পোরেশনে কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শোনা যায়। এরপরে আজ ঘোষণা আসে টানা তিনবারের কাউন্সিলর বাহার কাঙ্খিত পদে বসতে চলছেন।

বাহার নিজেও আনন্দে ভাসছেন জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, তার অর্জন পুরোটাই মেয়রের, তিনি এতদিন যে নির্দেশনা দিয়েছেন, সেই আলোকে কাজ করেছি। এতে ওয়ার্ডবাসী খুশি। আগামীতে তার ধারাবাহিকতা বজায় রাখতে চান, মন্তব্য করেন কাউন্সিলর বাহার।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com