শুক্রবার, ০১:৩৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

চট্টগ্রামে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি, টিয়ারশেল নিক্ষেপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১২২ বার পঠিত

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে।আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরের জামালখান-চেরাগি মোড়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় জামালখান প্রেসক্লাব ও চেরাগী মোড় এলাকা থেকে কয়েক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটক শিক্ষর্থীদের পুলিশ ভ্যানে তুললে আন্দোলনকারীরা ভ্যানটি ঘিরে ধরে ১০ মিনিট আটকে রাখে।

আটক শিক্ষার্থীদের মধ্যে বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ইমন, বাকলিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র আজমাঈন করিম নিহাল, গাছবাড়িয়া ডিগ্রি কলেজের ছাত্র জুলহাজ হোসেন এবং চট্টগ্রাম আইন কলেজের ছাত্র মো. নজরুলের নাম জানা গেছে।

জানা গেছে, বিকেল ৩টার দিকে জামালখান এলাকায় শিক্ষার্থীরা আসার আগেই সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে আসতে না পেরে চেরাগী মোড়ে খণ্ড খণ্ডভাবে জড়ো হয় শিক্ষার্থীরা। কিছু সময় পর সড়কের অন্যপাশে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেয়।  এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয়। এরপর সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।  আটকদের ভ্যানে তুললে আন্দোলনকারীরা পুলিশ ভ্যানটি ১০ মিনিট আটকে রাখে।

বিকেল ৪টার পরে শিক্ষার্থীরা কদম মোবারম শাহী জামে মসজিদের সামনে অবস্থান নিয়ে ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেলে আন্দোলনকারীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। সেখান থেকে ছাত্রলীগ কর্মীরা কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com