শুক্রবার, ০১:৩৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব রিমান্ডে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসকে ছয় দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র আরিফ সোহেলকেও রিমান্ডে পাঠানো হয়েছে।

কোটা আন্দোলন ঘিরে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার করা মামলায় ওই দুজনকে রিমান্ডে নেওয়া হয়। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে গত শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানী উত্তরার ৯ নম্বর সেক্টরের ১০/এ সড়কের বাসা থেকে আসিফ মাহতাবকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তার বাবা শাহাবুর রহমান। পরে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, নিরাপত্তার স্বার্থে আসিফকে হেফাজতে আনা হয়েছে।

গতকাল রবিবার সকালে ছেলের খোঁজে রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে ছুটে যান আসিফ মাহতাবের বাবা-মা। তার খোঁজ জানতে চাইলে ‘কেউ কথা বলছেন না’ বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন শাহাবুর রহমান।

শাহাবুর রহমান বলেন, ‘কী কারণে ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসা হলো, আমরা জানি না। আমরা ছেলের খোঁজ নিতে মিন্টো রোডে আসছি, কিন্তু এখানে কেউ কথা বলছে না। ভেতর থেকে জানানো হচ্ছে আমরা আনলে তো ফোন করে জানাতাম। এ অবস্থায় আমরা শঙ্কায় আছি। আমরা আসলে আসিফ মাহতাবের খোঁজ চাই। আসলে সে কি আছে? থাকলে কেমন আছে? জীবিত আছে কি না!’

আসিফ মাহতাবের বাবা আরও বলেন, ‘আমার ছেলে কয়েক দিন আগেও বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে। সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সাধারণ ছাত্রদের অধিকারের কথা বলে। আসিফ সব সময় বলত পুলিশের প্রতি আমাদের আস্থা আছে।’

প্রসঙ্গত, পাঠ্যবইয়ের ‘শরীফার গল্প’ অংশের পাতা ছিঁড়ে আলোচনায় আসেন আসিফ মাহতাব। এ ঘটনায় তাকে চাকরি থেকে বাদ দেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com