শুক্রবার, ১২:৫৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আবু সাঈদকে যা বললেন গোলাম মাওলা রনি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি তাকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন। এখানে গোলাম মাওলা রনির ফেসবুক স্ট্যাটাস পুরোপুরি তুলে ধরা হলো।

‘সম্মানিত আবু সাঈদ,
আসসালামু আলাইকুম !
প্রিয় ভাই আমার ! কি বলে ডাকিবো আপনায় । বীর, মহাবীর, শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান ! আজকের এই দিনে নুরুলদিনের সেই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মাহুতি দিলেন এমন দৃশ্য ইতিহাসে পড়েছি ! যে শহীদি তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করলেন এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি ! কিন্তু ২০২৪ সালের ১৬ই জুলাই বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তা এই জাতির কৃতজ্ঞ সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে !

আপনিতো মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন । আমার মতো কাপুরুষ রোজ কিয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবো ! আল্লাহর দরবারে কি জবাব দেবো ! আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই । বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুরুষতাকে ক্ষমা করুন ।

আপনার রক্ত- আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের ভীরুতা এবং কাপুরুষতার সাদাকা হিসাবে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নুর হয়ে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এই নিবেদন আপনার বিদেহী আত্মার নিকট রইলো ! আল্লাহ হাফেজ !’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com