শুক্রবার, ১২:৫৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ভারতের রাজ্য সরকারের সাবেক শিক্ষামন্ত্রীর লাশ ভেসে এল তিস্তায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১২৩ বার পঠিত

তিস্তা নদীর স্রোতে ভেসে এসেছে ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী আরসি রামচন্দ্র পাউডেলের লাশ। গতকাল সোমবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ-২ এলাকায় তিস্তার চর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশটির হাতে একটি হাতঘড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। হাত বাঁধা ছিল রশিতে। পরে হাতঘড়ি ও প্রযুক্তি ব্যবহার করে লাশের পরিচয় শনাক্ত করে পুলিশ।

ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার সন্ধ্যায় তার লাশটি নিয়ে বুড়িমারী স্থলবন্দরের দিকে রওনা করেছে আদিতমারী থানা পুলিশ। সেখানে উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীর বাম তীরের সলেডি স্প্যার বাঁধ-২ এলাকার চরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

জানা যায়, আরসি রামচন্দ্র পাউডেল ভারতের সিকিম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন। পরিচয় শনাক্তের পরে তার লাশ লালমনিরহাট মর্গ থেকে বুড়িমারী স্থলবন্দরে পাঠায় পুলিশ। সেখানে উভয় দেশের প্রশাসনের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই সেটিপুলে ভগ্নিপতির বাসভবনে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা বিভিন্ন স্থানে খুঁজে তার সন্ধান বের করতে না পেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ৮ দিন পরে আদিতমারী উপজেলার সলেডি স্প্যার বাঁধের মাঝের চরে তিস্তা নদীতে লাশ ভেসে ওঠে এবং অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে পুলিশ।

আদিতমারী থানা ওসি মাহমুদ উন নবী বলেন, দীর্ঘ দিন পানিতে থাকায় লাশের পচন ধরায় পরিচয় শনাক্ত করতে দেরি হয়েছে। পরিচয় শনাক্তের পরে পরিবারের কাছে লাশ পৌঁছে দিতে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টে পাঠানো হয়েছে। সেখানে উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com