বৃহস্পতিবার, ০৬:৫৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

বরিশাল কলেজের খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

বরিশাল সরকারি কলেজের খেলার মাঠে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই মাঠে ভবন তুললে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। কলেজ গেটে বিক্ষোভ সমাবেশ শেষে সিটি মেয়র বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সোমবার বেলা ১১টায় সাবেক শিক্ষার্থী ও মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজ মাঠ রক্ষা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাঠ রক্ষা কমিটির সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন– কমিটির সদস্যসচিব ডা. মণীষা চক্রবর্তী, তেতুলতলা মাঠ আন্দোলনের সংগঠক সৈয়দা রত্না, সমাজসেবক ডা. হাবিবুর রহমান ও জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিরনসহ অন্যরা।

বক্তারা বলেন, ‘সরকারি বরিশাল কলেজের খেলার মাঠে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করে। সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। খেলার মাঠের জন্য মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবন ভেঙে মাঠের জায়গা বের করা হয়েছিল। বিকল্প জায়গা থাকার পরেও একমাত্র খেলার মাঠ নষ্ট করার এই পরিকল্পনা থেকে কর্তৃপক্ষকে অবিলম্বে সরে আসার আহ্বান জানাচ্ছি। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান কর হয়। মেয়র মাঠরক্ষা কমিটিকে শিক্ষা প্রকৌশল অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং সরকারি বরিশাল কলেজের ভবন নির্মাণের বিষয়ে শিক্ষার্থী, মাঠরক্ষা কমিটিসহ প্রশাসনিক বৈঠক করার আশ্বাস দেন।

সম্প্রতি কলেজের খেলার মাঠ দখল করে নয় কোটি টাকা ব্যয়ে বহুতল ভবন নির্মাণকাজ শুরু হয়। এরপর থেকেই ওই মাঠ রক্ষার্থে আন্দোলনে নামেন শিক্ষার্থী এবং রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com