বৃহস্পতিবার, ০৬:৫৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

পিরোজপুরে ৩৫ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি হাকিমের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

পিরোজপুর ইন্দুরকানীতে আব্দুল হাকিম (৬৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে ৩৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) রাতে ইন্দুরকানীতে খুলনার টুথপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে ইন্দুরকানী থানা পুলিশ।

শনিবার (১৩ জুলাই) সকালে রহিমকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হাকিম উপজেলার বালিপাড়া গ্রামের মৃত সোহরাব মাতুব্বরের ছেলে। তিনি ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

ইন্দুরকানী থানা সূত্রে জানা গেছে, আসামি হাকিমের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় হত্যাচেষ্টায় মামলার জিআর ১২১/৮৭ ধারা ৩০৭/৩১৩ পেনাল কোড অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে নয় বছরের সাজা দেন। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ৩৫ বছর পলাতক ছিলেন।

গোপন তথ্যে ভিত্তিতে শুক্রবার রাতে খুলনার টুথপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাকিমকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান নেতৃত্বে ছিলেন ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) আ. জলিল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুনছুর আলম।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও গোপন খবরের ভিত্তিতে ওই নয় বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com