বৃহস্পতিবার, ০৫:৪৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরিশালে বৌয়ের পরকীয়ায় প্রবাসী স্বামীর আত্মহত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে শাহিন হাওলাদার (৪০) নামে এক প্রবাসীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনের বাগানে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, হাবিব হাওলাদারের ছেলে প্রবাসী শাহীন হাওলাদারের স্ত্রী এনজিও এক কর্মীর সাথে পরকীয়া প্রেমের মাধ্যমে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে।

এ দিকে, গত সপ্তাহে স্বামী বিদেশ থেকে এসে স্ত্রীকে বুঝাতে থাকে এবং তাকে নিয়ে সব ভুলে আবার ঘর বাধতে চায়। এর ধারাবাহিকতায় গতকাল (৮ জুলাই) তিন সন্তানের জননী শাহিনের স্ত্রী পরকীয়া করতে গিয়ে পুনরায় ধরা খেলে স্থানীয়রা উভয়ের সম্মতিতে প্রেমিক এনজিও কর্মীর সাথে তার বিয়ে দেয়। চোখের সামনে নিজের বৌয়ের এমন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অন্যের সাথে বিয়ের বিষয়টি সহ্য করতে না পেরে অবশেষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রবাসী শাহীন নামের ওই যুবক।

বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো: মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, রিপোর্ট এলেই আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিক ধরণা করা হচ্ছে, স্ত্রীর পরকীয়ার জেরেই ঘটনাটি ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com