বৃহস্পতিবার, ০৫:৩৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরগুনায় গুনে গুনে ঘুষ নেন মাদ্রাসা সুপার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

গুনে গুনে ৯ লাখ টাকা ঘুষ নেওয়া বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়ীয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসা সুপার মাহবুবুল আলম নাসির ও ছালেহীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. ছগিরের বিরুদ্ধে মামলা হয়েছে।

শাহজালাল হাওলাদার নামে এক চাকরি প্রার্থীর বাবা থানায় মামলা করেছেন। সোমবার (৮ জুলাই) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন তালতলী থানার ওসি। তিনি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলা সূত্রে জানা গেছে, তালতলী ছালেহীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দপ্তরি মো. ছগির ভুক্তভোগী শাহজালাল হাওলাদারের বাড়িতে গিয়ে ছেলের চাকরির কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বলে করইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসায় ল্যাব সহকারীর একটি পদ খালি আছে।

মাদ্রাসা সুপার মাহবুবুল আলম নাসিরের মাধ্যমে এই চাকরি হবে। এরপর মাদ্রাসা সুপার ও ছগির ভুক্তভোগীর বাড়িতে গিয়ে মোট ১২ লাখ টাকা দাবি করে। ভুক্তভোগী ৯ লাখ টাকায় রাজি হলে এক মাসের মধ্যে চাকরি দেওয়ার কথা বলে চেক ও স্টাম্পের মাধ্যমে মোট ৯ লাখ টাকা নেন মাদ্রাসা সুপার।

কিন্তু চাকরি না দিয়ে নানাভাবে ঘুরাইতে থাকে। এরমধ্যে ৪ লাখ টাকা চাকরি দিতে ব্যর্থ হয়ে ফেরত দেন। বাকি ৫ লাখ টাকা আজ কাল বলে ঘুরাইতে থাকে।

ভুক্তভোগী মামলায় উল্লেখ করেন, আসামিরা সরলতার সুযোগ নিয়ে বিশ্বাস ভঙ্গ করেছে এবং প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করেছে।

জানা যায়, বছরখানেক আগে ছেলের চাকরির জন্য জমি বিক্রি করে মাদ্রাসা সুপার মাহবুব আলমের হাতে ৯ লাখ টাকা তুলে দেন শাহজালাল হাওলাদার।

বারবার আশ্বাস দিয়েও চাকরি দিতে না পারায় ৪ লাখ টাকা ফেরত দেন। বাকি ৫ লাখ টাকা না পেয়ে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন শাহজালাল হাওলাদার। বিষয়টি তদন্ত করে তারা আইনগত ব্যবস্থার জন্য ওসি তালতলী থানাকে মামলা নেওয়ার সুপারিশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com