বৃহস্পতিবার, ০৫:৩৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করলেন নবনির্বাচিত গৌরনদী উপজেলা চেয়ারম্যান মনির হোসেন

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৬২ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বচিত চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে তার দায়িত্বভার গ্রহন করেছেন। নবনির্বাচিত ওই চেয়ারম্যানের ঘনিষ্ঠজন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া সোমবার বেলা ১১টার দিকে হাজার হাজার নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে ব্যান্ডপার্টিসহ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। এরপর তিনি সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ১২টার দিকে তিনি উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় যোগদান করেন। সেখানে দুপুর দেড়টার দিকে তিনি বিদায়ী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করেন। একই সময় উপজেলা পরিষদের নবনির্বাচিত নারী ভাইসচেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার ও পুরুষ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী তাদের স্ব স্ব দায়িত্বভার গ্রহন করেন।
গৌরনদী উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মাসিক সভায় উপজেলা পরিষদের ১৭টি দপ্তরের কর্মকর্তা, ৭টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও ৩টি ইউনিয়নের চেয়াম্যানের পক্ষে তার প্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ ও মহাজোটের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, গৌরনদী পৌরসভার বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কাউন্সিলর, শিক্ষক নেতৃবৃন্দ, সমাজ সেবকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com