বৃহস্পতিবার, ০৭:৫২ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে পিস্তলসহ দুই যুবক আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১১২ বার পঠিত

জামালপুরের ইসলামপুরে ডাকবাংলোতে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের অবস্থানের সময় খেলনা পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ১০টার দিকে ডাকবাংলোতে তাদের আটক করা হয়।

ডাকবাংলোয় থাকা দলীয় নেতাকর্মীরা তাদের পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক দুই যুবক জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা হলেও এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিৎ রায় এ ঘটনার ২ জনকে আটকের কথা স্বীকার করে বলেন, তাদের কাছে উদ্ধার করা বস্তুটি পিস্তলের মতো গ্যাস লাইট। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। রাতে ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান দুলাল ডাকবাংলোতে অবস্থানের সময় তার আশপাশে দুই জন যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। রাত ১০টার দিকে তাদের কোমরে পিস্তল সদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা নেতাকর্মীরা। পরে তারা দুই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। থানায় এনে দেখা যায়, পিস্তল সদৃশ বস্তুটি একটি খেলনা পিস্তল। যেটি গ্যাস লাইট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কী কাজে এখানে এসেছে বা তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না?

এ বিষয়ে ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান দুলালের মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফরিদুল হক খান। এছাড়া ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com