বৃহস্পতিবার, ০৫:৫৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

ভোলায় বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপরে মেঘনা নদীর পানি, লোকালয় প্লাবিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

অমাবস্যার প্রভাব আর উজানের ঢলে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভোলার মেঘনা নদীর পানি। এছাড়া পিরোজপুরের বলেশ্বর নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করেছে। আরো কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থা।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার পয়েন্টে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং দৌলতখান উপজেলা পয়েন্টে ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে মেঘনার পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া পিরোজপুর জেলায় বলেশ্বর নদী বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের নদী তীরবর্তী লোকালয়, ফসলের মাঠ প্লাবিত হয়ে গেছে।

তাজুল ইসলাম বলেন, বরিশালের কীর্তনখোলা, ঝালকাঠির বিষখালী, ভোলার তেঁতুলিয়া, পিরোজপুরের উমেদপুর পয়েন্টে কঁচা নদী বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে।

বিভাগের গুরুত্বপূর্ণ ১১টি নদীর পানি প্রবাহ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন তিনি।

বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পায়। তবে বিপৎসীমা অতিক্রম করলেও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর বিপৎসীমা অতিক্রম করে বেশিদিন পানি থাকলে নদী ভাঙন দেখা দিতে পারে বিভিন্ন এলাকায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com