শুক্রবার, ১০:০০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গাজায় কোনো বিদেশী সৈন্য থাকতে দেয়া হবে না : হামাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১২৮ বার পঠিত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে, এমন কেনো পরিকল্পনা গাজায় বাস্তবায়ন করতে দেবে না।

এক বিবৃতিতে শুক্রবার হামাস জানায়, ‘আমরা যেকোনো নামে বা অজুহাতে গাজায় বিদেশী সৈন্য প্রবেশের যেকোনো প্রস্তাব জোরালোভাবে প্রত্যাখ্যান করছি।’

বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী আগ্রাসনকে পরাজিত করার পর গাজা উপত্যকার প্রশাসন হবে পুরোপুরি ফিলিস্তিনি বিষয়। আমাদের ফিলিস্তিনি জনগণই এর সকল বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এতে আরো বলা হয়, ফিলিস্তিনি জনগণ কোনো ধরনের অভিভাবকত্ব কিংবা বাইরে থেকে চাপিয়ে দেয়া কোনো সমাধান মেনে নেবে না।

গাজা যুদ্ধের পর সেখানে কোন ধরনের প্রশাসন প্রতিষ্ঠিত হবে, তা নিয়ে ইসরাইল, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো নানা রকম মন্তব্য করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে হামাস এই বিবৃতি দিলো।

এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোশাদের প্রধান ডেভিড বারনিয়া শুক্রবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন।

মিসর, কাতার এবং যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক ১২০ পণবন্দীর মুক্তি নিশ্চিত করার আলোচনা চালিয়ে যাচ্ছে।

হামাস জোর দিয়ে বলছে, যেকোনো চুক্তিতে অবশ্য যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং গাজা থেকে ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের বিষয় থাকতে হবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর, আনাদুলু অ্যাজেন্সি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com