বৃহস্পতিবার, ১১:৫০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গাজায় দীর্ঘ সময় থাকতে পারে ইসরাইল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল দীর্ঘ সময় থাকতে পারে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রোববার আল-জাজিরা ইসরাইলের কান সম্প্রচারকারীর প্রতিবেদনের বরাত দিয়ে বলেছে, ইসরাইলের সামরিক বাহিনী গাজায় দীর্ঘ সময় কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। তারা হামাস ব্যতীত অন্য কোনো পক্ষের কাছে গাজার ক্ষমতা দিতে চায়। এই প্রক্রিয়ার জন্য ‘অনেক মাস’ লাগতে পারে।

সংবাদমাধ্যমটি তার প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যতক্ষণ না হামাস পরাজিত হয় এবং ক্ষমতা থেকে সরে না যায় ততক্ষণ গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার সরকার এখনো গাজার যুদ্ধ-পরবর্তী শাসনের একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারেনি।

উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার মাধ্যমে গাজার যুদ্ধ শুরু হয়। ইসরাইলের দেয়া তথ্য অনুযায়ী, এই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের প্রতিশোধমূলক পাল্টা হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৩৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com