বৃহস্পতিবার, ০৪:২৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ বিয়ার জব্দ, গ্রেপ্তার ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ বিয়ারসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় একটি কার্গো ট্রাকও জব্দ করা হয়।

শুক্রবার (২৮ জুন) ভোররাতে পটুয়াখালী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ২৬ হাজার ৮৮০ ক্যান চাইনিজ বিয়ার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে বাসিরুল ইসলাম (২৮), কলাপাড়ার নাচনাপাড়া চৌরাস্তা এলাকার রফিক হাওলাদারের ছেলে মেহেদী হাসান রাব্বি (২৩) ও বরিশাল কাউনিয়া এলাকার বাসিন্দা কার্গো ট্রাকের চালক রুবেল মুন্সী (২৭)।

বাসিরুল ও মেহেদী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে কর্মরত।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চায়না থেকে নৌ-পথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে জব্দ করা হয়। স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটাই সবচেয়ে বড় চালান। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়েরকরা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com