বৃহস্পতিবার, ০৪:২৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বাউফলে অন্যের বউ ভাগিয়ে নেওয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

পটুয়াখালীর বাউফলে ব্ল্যাকমেইল করে এক গৃহবধূকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. আরিফুজ্জামান খান রিয়াদ নামের এক যুবলীগ নেতা ও একটি জাতীয় দৈনিকের (যুগান্তর) স্টাফ রিপোর্টারের বিরুদ্ধে।

ওই ঘটনায় বুধবার (২৬ জুন) ভুক্তভোগী নারীর স্বামী মাইনুল ইসলাম বাদী হয়ে পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মো. আরিফুজ্জামান খান রিয়াদ বিবাহিত ও এক সন্তানের জনক। তিনি বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং পৌর শহরের ৪নং ওয়ার্ডের আজাহার আলী ওরফে মিয়া খানের ছেলে।

মামলায় ওই নারীর বাবা, মা ও দুই চাচাকে সাক্ষী করা হয়েছে। আদালত আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বাউফল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

এজাহারে মাইনুল ইসলাম উল্লেখ করেন, আরিফুজ্জামান খান রিয়াদ তার স্ত্রীকে (২৩) বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। একপর্যায়ে তিনি জোরপূর্বক তার স্ত্রীর সঙ্গে কুরুচিপূর্ণ ছবি তুলেন এবং ওই ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। গত ১৩ জুন ভোর রাতে তার স্ত্রীকে রিয়াদের সঙ্গে আপত্তিকর অবস্থায় তার শাশুড়ি দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে রিয়াদ খান তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। এ সময় হৃদয় নামের এক যুবক তাদের পালাতে সহায়তা করেন। বর্তমানে রিয়াদ খান তার স্ত্রীকে নিয়ে অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল নোমান বলেন, বাদীর নালিশি পিটিশনের উপর যুক্তি-তর্ক উপস্থাপন করার পর আদালত বাউফল থানার ওসিকে আগামী ৩০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ ব্যাপারে অভিযুক্ত মো. আরিফুল ইসলাম খান রিয়াদ পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে আমি এখন পর্যন্ত আদালতের কোনো নির্দেশ হাতে পাইনি। আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com