বৃহস্পতিবার, ১১:৩২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গাজার বেসামরিক এলাকায় ২৪ ঘণ্টা ধরে ইসরাইলের নৃশংস হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

গাজার বেসামরিক এলাকায় গত ২৪ ঘণ্টা ধরে ভয়াবহ ও নৃসংস হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৭ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার গাজা সংবাদদাতা জানিয়েছে, গত ২৪ ঘণ্টা ধরে গাজার প্রাণকেন্দ্র, উত্তর ও দক্ষিণের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় জেট ও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরাইল। এতে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো অনেকে আহত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, একইসময় ইসরাইলের স্থল সেনারা রাফায়ও পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। সেখানে তারা অনেক আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইলি বাহিনী গত রাত থেকে সহিংস অভিযান চালিয়ে অধিকৃত পশ্চিমতীর থেকে এক নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে।

আল জাজিরা জানিয়েছে, গত সপ্তাহের মাত্র তিন দিনে ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে কমপক্ষে ১১৩টি অনুসন্ধান ও গ্রেফতার অভিযান চালিয়েছে। এছাড়া ২০-২৩ জুন পর্যন্ত ওই পর্যবেক্ষণ সময়কালে অন্তত ৮০ জন ফিলিস্তিনিকে আটক করেছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com