শুক্রবার, ০৯:৩৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শীর্ষ দুই রুশ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২৮ বার পঠিত

রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

পরোয়ানা জারি করে আদালতের বিচারকেরা বলেছেন, ইউক্রেনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে এই দুজন জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আদালতটি। এতে বলা হয়েছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ইউক্রেনে বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য শোইগু ও গেরাসিমভ দায়ী-তা বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সব অপরাধীদের অবশ্যই জানা উচিত—ন্যায়বিচার একদিন করা হবেই। আর আমরা আশা করি, তাদের কারাগারে দেখতে পাব।’

২০১২ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সের্গেই শোইগুকে গত মাসে তার পদ থেকে সরিয়ে দেয় হয়। বর্তমানে তিনি রুশ নিরাপত্তা কাউন্সিলের একজন সচিব।

এ পরোয়ানা জারির পর রাশিয়ার নিরাপত্তা কাউন্সিল বলেছে, মস্কোর বিরুদ্ধে যে ‘হাইব্রিড’ যুদ্ধ চলছে, তারই অংশ হলো শোইগুকে গ্রেপ্তারে জারি করা এই পরোয়ানা।

এর আগে গত বছরের মার্চে যুদ্ধাপরাধের অভিযোগ এনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে ওই পরোয়ানা খাতা-কলমেই থেকে গেছে, কারণ পরোয়ানা জারি হওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের এখতিয়ার নেই এই আদালতের। এ ছাড়া রাশিয়া আইসিসির সদস্য দেশ নয়। আদালতটি শুধু সদস্য দেশগুলোকে নিয়েই বিচারকাজ চালাতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com