বৃহস্পতিবার, ০৪:২৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচন ইভিএম-এ ভোট গ্রহণ আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে আজ (২৬জুন) উপ-নির্বাচনে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেরর পদে উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন (মোবাইল ফোন), আ’লীগ নেতা আলহাজ্ব আলাউদ্দিন ভূইয়া (নারিকেল গাছ), শিকদার শফিকুর রহমান রেজাউল (চামচ), কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মফিজুর রহমান মিলন (জগ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, জগ প্রতীকের মেয়র প্রার্থী মফিজুর রহমান সমর্থন দিয়েছেন মোবাইল ফোন প্রতীকের জয়নাল আবেদীনকে। সহকারী রিটানিং অফিসার ও গৌরনদী নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ১৪টি ভোট খেন্দ্রে ২৬ জুন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ২৪৩টি। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৮৫৮ ও মহিলা ভোটার ১৮ হাজার ৩৮৫। নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন সুষ্ঠ ও শান্তিপূর্ণ
এবং অবাধ নিরপেক্ষ করার লক্ষে ১৬ জন ম্যাজিস্ট্রেট, পুলিশ ৫৬০ জন, আনসার ১২৬ জন, বিজিবির ৪টি ও র‌্যাবের ৩টি টহল টিম, পুলিশের ৩টি স্টাইকিং টিম ও ৩টি মোবাইল টিম দায়িত্ব পালন করবেন। সবগুলো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিধায় কেন্দ্র গুলো কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। মেয়র পদত্যাগ করায় কারণে মেয়র পদটি শুন্য হয়। মেয়রের শুন্য পদে আজ ২৬ জুন উপ-নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com