শনিবার, ০১:২৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নিরপেক্ষ নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় এসেছে: মির্জা আব্বাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৩৭ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনে বিএনপি যাবে, যদি শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারে না থাকে। তাকে রেখে বাংলাদেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।

আজ সোমবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির খিলগাঁও থানার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন।

তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, যে নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে একজন বিনা ভোটের সংসদ সদস্যকে সামাল দিতে পারে না, সেই কমিশন জাতীয় নির্বাচনে ৩০০ জন ভোট ডাকাতকে কীভাবে সামলাবেন?

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নামধারীদের হামলা এবং ফেনী, সিলেট সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ত্রাণ কার্যক্রমে আওয়ামী লীগ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি গুন্ডামি করে না, সন্ত্রাস করে না। কিন্তু আঘাত যদি আসে পাল্টা আঘাত করতে দ্বিধা করে না।

মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানার সাবেক সভাপতি ইউনুস মৃধার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সদস্য অ্যাডভোকেট ফারুক উল ইসলাম, জামিলুর রহমান নয়ন, সাইফুল্লাহ খালিদ রাজনসহ মহানগর ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

সম্মেলনে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান, সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবীর, সাংগঠনিক সম্পাদক হাজী মো. কামাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম কবীর, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন সরদার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দিন মাইনু আলোচানার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com