বৃহস্পতিবার, ১১:৩৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ভারত সফর নিয়ে আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১২২ বার পঠিত

চলতি মাসে দুইবার ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।

গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ২১ থেকে ২২ জুন নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর।

এর আগে নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৯ জুন বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও যোগ দেন শেখ হাসিনা। ১৫ দিনের কম সময়ের মধ্যে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর।

প্রধানমন্ত্রীর এবারের ভারত সফর বেশ গুরুত্ব পেয়েছে। প্রায় দুই বছর পর প্রতিবেশী দুই দেশের সরকার প্রধান দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠকে বসেন। নরেন্দ্র মোদির সাথে একান্ত বৈঠকের পর ১০টি বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। এ ছাড়া ১৩টি সুনির্দিষ্ট ঘোষণা এসেছে। বাংলাদেশ ও ভারত উভয় সরকারই এই সফরকে ‘ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করেছে। এই সফরের ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে বলে মনে করছে দুই দেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com