শনিবার, ১১:৫৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

যেমন ছিল বিল গেটসের বায়োডাটা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৫৭ বার পঠিত

বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই নানা প্রয়োজনে বায়োডাটা বা জীবনবৃত্তান্ত তৈরি করতে হয়। আর বৃত্তি বা কোনো সভা-সম্মেলন-ফেলোশিপে অংশ নিতে হলে বায়োডাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার কারণে চাকরি পাওয়া যায় না।

একসময় নবীন চাকরিপ্রার্থী ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটস। চাকরির জন্য তাকেও তৈরি করতে হয়েছিল বায়োডাটা। চাকরিপ্রত্যাশীদের উৎসাহিত করতে সম্প্রতি নিজের বায়োডাটা প্রকাশ্যে আনলেন বিল। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বায়োডাটা ভাইরাল হতে একমুহূর্তও লাগেনি। বস্তুত নিজের বায়োডাটা প্রকাশ্যে এনে এ বিষয়ে তরুণ প্রজন্মকে কিছু পরামর্শও দিলেন তিনি।

সাধারণত নিজের গুণাবলীর নমুনাসহ যথাযথ বায়োডাটা তৈরি করা সহজ কথা নয়। অনেকেই সেই কাজ করতে গিয়ে হিমশিম খান। তাদের পাশে দাঁড়াতে ৪৮ বছর আগের বায়োডাটা নিজের লিঙ্কডিন অ্যাকাউন্টে শেয়ার করলেন বিল। ওই বায়োডাটায় নিজের গুণাবলী ও কর্মদক্ষতার কথা জানিয়েছিলেন আজকের ধনকুবের বিল। সেখানে উল্লেখ করা হয়েছে- অপারেটিং সিস্টেমস স্ট্রাকচার, ডেটাবেজ ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিকসহ একাধিক বিষয়ে পড়াশোনা করেছেন তিনি।

তবে বিল যখন এই বায়োডাটা তৈরি করেন তখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। নিজের বায়োডাটার ছবির সঙ্গে বিল লিঙ্কডিনে লেখেন- ‘সম্প্রতি তোমরা স্নাতক হয়েছ বা কলেজ পাশ করেছো। আমি নিশ্চিত, তোমাদের বায়োডাটা আমার ৪৮ বছরের পুরোনো বায়োডাটার থেকে দেখতে অনেক ভালো।’

এদিকে নিজের বায়োডাটা প্রকাশ্যে আনায় তরুণ নেটিজেনরা ধন্যবাদ জানিয়েছেন তাকে। যেমন, একজন লিখেছেন- ‘এই বায়োডাটা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। কৌতূহল ছিল আপনার বায়োডাটা কেমন ছিল তা দেখার। শেষ পর্যন্ত আপনার বায়োডাটা দেখার সৌভাগ্য হলো আমাদের’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com