বৃহস্পতিবার, ১১:১৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

‘আইনবিরোধী কোনো কাজ করলে র‍্যাব সদস্যরা ছাড় পাবেন না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

র‍্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ বলেছেন, ‘আইনবিরোধী কোনো কাজ করে র‍্যাব সদস্যরা ছাড় পাবেন না। র‍্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আজ রবিবার র‌্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা শেষে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘র‍্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং যারা পরিচালনা করেন তাদেরও আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘মাদক হচ্ছে সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এই মাদকের সঙ্গে যা যুক্ত তাদের বোঝাতে হবে যে, আমরা মাদককে সমাজে স্থান দেব না। এমন একটা আন্দোলন না হলে এটি নির্মূল করা খুব কঠিন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com