শুক্রবার, ০৯:৩০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের হাইফা বন্দরে ৪ জাহাজে হামলার দাবি হুতিদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

ইসরায়েলের হাইফা বন্দরে থাকা ৪টি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতি বিদ্রোহীরা। এর পাশাপাশি তারা ইরাকের সামরিক সংগঠন ইসলামিক রেসিসটেন্টের সঙ্গে সামরিক মহড়ায় যুক্ত হয়েছে বলে জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে হুতিদের এ হামলার বিষয়ে নিশ্চিত হতে বার্তা সংস্থা রয়টার্স নির্ভরযোগ্য কোনো সূত্র পায়নি।

আজ রবিবার সশস্ত্র সংগঠন হুতিদের মুখপাত্র ইয়াহইয়া সেরি এক টেলিভিশন বিবৃতিতে জানিয়েছেন, ইরাকের সামরিক সংগঠন ইসলামিক রেসিসটেন্ট এবং তারা ইসরায়েলের উত্তরে অবস্থিত হাইফা বন্দরে থাকা দুটি সিমেন্ট ট্যাংকার এবং কার্গো জাহাজে শনিবার ড্রোন হামলা চালিয়েছে।

ইয়াহইয়া আরও জানান, জাহাজগুলো এমন কোম্পানির ছিল যে তাদের ফিলিস্তিনের অধিকৃত এ বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে এ হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। যদিও চলতি মাসে হুতি বিদ্রোহীদের এমন একটি অভিযোগ অস্বীকার করে ইসরায়েল বাহিনী।

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলির হামলার বিরোধীতা করে এবং এ হামলা বন্ধে গত বছরের নভেম্বর থেকে লোগিত সাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় ইতোমধ্যে দুটি জাহাজ ডুবে গেছে এবং একটি জাহাজকে ধরে নিয়ে যায় হুতিরা। এ জাহাজের তিন ক্রুকেও হত্যা করে তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com