শুক্রবার, ০৯:১৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন নেতানিয়াহু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১১০ বার পঠিত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। দুই মন্ত্রীবেনি গাঞ্জ এবং গাদি আইসেনকট এক সপ্তাহ আগে পদত্যাগ করার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিলেন।

রোববার রাজনৈতিক-নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দেন নেতানিয়াহু। ইসরাইলের মারিভ এবং ওয়াইনেট এ খবর প্রকাশ করেছে।

অবশ্য, সদ্য বিলুপ্ত যুদ্ধ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তিনি ‘নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়াদি’ নিয়ে পরামর্শ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

তবে ধারণা করা হচ্ছে যে তিনি এখন থেকে গাজা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং কৌশলগত মন্ত্রী রন ডারমারকে নিয়ে গঠিত ছোট্ট একটি গ্রুপের সাথে পরামর্শ করবেন। এ দুজনও যুদ্ধ মন্ত্রিসভায় ছিলেন।

এদিকে যুদ্ধ মন্ত্রিসভায় ক্ষমতাসীন জোটের জাতীয়তাবাদী-ধর্মীয় অংশীদার অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিজ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির অন্তর্ভুক্ত হওয়ার দাবি জানাচ্ছিলেন। এদের অন্তর্ভুক্তি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সাথে নতুন টানাপোড়েনের শঙ্কা রয়েছে।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গঠিত যুদ্ধ মন্ত্রিসভায় গাঞ্জ যোগ দিয়েছিলেন। এতে গাঞ্জের অংশীদার গাদি আইসেনকট এবং ধর্মীয় শাস দলের প্রধানআরিয়েদ দেরিও যোগ দিয়েছিলেন।

গত সপ্তাহে গাঞ্জ এবং আইসেনকট উভয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তারা অভিযোগ করেন যো গাজা যুদ্ধের কোনো কৌশল প্রণয়নে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু।

সূত্র : আল জাজিরা, রয়টার্স, জেরুসালেম পোস্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com