বৃহস্পতিবার, ১১:০৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সেন্টমার্টিন থেকে দেখা যাচ্ছে মিয়ানমারের ৩ যুদ্ধজাহাজ, দ্বীপজুড়ে আতঙ্ক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১১৭ বার পঠিত

সেন্টমার্টিন দ্বীপ থেকে দেখা যাচ্ছে মিয়ানমারের তিনটি যুদ্ধজাহাজ। গত কয়েকদিন ধরে একই জায়গায় নোঙর করে আছে জাহাজগুলো। এর ফলে দ্বীপের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আজ শুক্রবার সকালেও সেন্টমার্টিন জেটিঘাটে স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখতে পায় মিয়ানমারের তিনটি যুদ্ধজাহাজ নোঙর করে আছে। জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে কি না, তা বোঝা যাচ্ছে না। তবে জাহাজগুলো ভারি গোলাবারুদ এবং মর্টার শেল ছোঁড়া হচ্ছে বলে শব্দ শোনা যাচ্ছে। এ কারণে আতঙ্কিত দ্বীপের বাসিন্দারা।

দ্বীপের বাসিন্দা জুবাইর বলেন, ‘এত কাছ থেকে এর আগে মিয়ানমারের যুদ্ধজাহাজ কখনো দেখা যায়নি। আমাদের জলসীমায় এই জাহাজগুলো অবস্থান করছে এবং আরও কয়েকদিন জাহাজ নিয়মিত চলাচল করে। এই জাহাজগুলো থেকে ওরা মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করে। গুলির আওয়াজ শোনা যায় এপার থেকে। আমরা এ কারণে অনেক ভয় পাচ্ছি।’

সেন্টমার্টিন জেটিঘাটের পাশে বাজারের দোকানদার নুরুল আমিন বলেন, ‘আমাদের জলসীমায় জাহাজের অবস্থান। আমি কিছুদিন আগে টেকনাফ থেকে আসার পথেও এরকম কিছু দেখিনি। আমরা অনেক বেশি আতঙ্কে আছি। ভয় পাচ্ছি কখন কি হয়।’

দ্বীপের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘মানুষ যাতায়াতের জন্য সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। আমরা গোলাগুলির শব্দ প্রতিদিন শুনতে পাচ্ছি। আমরা সরকারের কাছে আবেদন জানাই নৌযান চলাচলের যথাযথ ব্যবস্থা করা হোক। কালকে চারটি ট্রলারে করে যাতায়াত হয়েছে অনেক ঝুঁকি নিয়ে। আমরা এরকম চলাচল চাই না।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে কি না, আমরা জানি না। এগুলো নৌবাহিনী বা কোস্টগার্ড বলতে পারবে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে যুদ্ধজাহাজের ব্যাপারে। দ্বীপের লোকজন আতঙ্কে আছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com