বৃহস্পতিবার, ১১:০৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

উচ্চ সতর্কতার পর ফাঁকা বেনাপোল সীমান্তের পথ-ঘাট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালাতে পারে—এমন আশঙ্কায় বেনাপোলে উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় না যেতে বেনাপোলের বিভিন্ন পয়েন্টে মাইকিং করা হয়েছে। এ ঘটনায় সীমান্তের পথ-ঘাট অনেকটাই ফাঁকা রয়েছে, গ্রামগুলোতে থমথমে অবস্থা রয়েছে।

গতকাল বুধবার দুপুরে সতর্কতামূলক মাইকিং করা হয়। এ ঘোষণায় আজ বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তে ফসলের জমিতে তেমন কাউকে দেখা যায়নি।

বিজিবি জানায়, গত সোমবার রাতে মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বিএসএফ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিএসএফ দাবি করছে, হামলাকারী দুর্বৃত্তরা বাংলাদেশি। প্রতিশোধ নিতে বিএসএফ সাধারণ বাংলাদেশিদের ওপর গুলি চালাতে পারে।

বেনাপোল পৌরসভার কাউন্সিলর সুলতান আহমেদ বাবু বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় সীমিত আকারে জনগণ চলাচল করছেন। মাইকিংয়ের পর থেকে সীমান্তবর্তী চাষিরা তাদের ফসলের ক্ষেতে যেতে পারছে না। সন্ধ্যার পরপরই লোকজন বাড়িতে ঢুকে পড়েছে। কোনো বিশেষ কারণ ছাড়া সন্ধ্যার পরে কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। বিজিবির টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

ভারতের সিএন্ডএফ স্টাফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, ভারতীয় সীমান্তবর্তী এলাকায় সন্ধ্যার পর কাউকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। রাতে সীমান্তের খুব কাছাকাছি কাউকে দেখা গেলে গুলি করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিএসএফ রাতে সীমান্তের অবজারভেশন টাওয়ার থেকে বাংলাদেশের ভেতর হাই পাওয়ারের সার্জ লাইট দিয়ে পর্যবেক্ষণ করছেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, বিএসএফ বাংলাদেশ সীমান্তে নিরীহ মানুষের ওপর গুলি চালাতে পারে যেকোনো সময়। বিজিবিকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি বেসামরিক লোক যেন সীমান্তে না যায়, সেজন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তবে দুই দেশের মধ্যে আমদানি, রপ্তানি ও পাসপোর্ট যাত্রী পারপার স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com