বৃহস্পতিবার, ১১:০৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

কাকে কোন মন্ত্রণালয় দিলেন নরেন্দ্র মোদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২১ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদের মন্ত্রিসভার দপ্তর বণ্টন করা হয়েছে। নতুন এই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দপ্তরে কোনো পরিবর্তন আনা হয়নি।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকছেন যথারীতি অমিত শাহ। এ ছাড়া প্রতিরক্ষায় রাজনাথ সিং, পররাষ্ট্রে এস জয়শঙ্কর ও অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারমন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হয়েছেন।

মন্ত্রিসভায় সড়ক পরিবহণমন্ত্রীর দায়িত্ব আবারও নিতিন গডকড়ীকে দেওয়া হয়েছে। মোদির দ্বিতীয় দফাতেও তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় পেয়েছেন। পাশাপাশি গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রণালয়ও রয়েছে তার হাতে।

মোদির আগের মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্ব সামলান বিজেপির রাজ্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণব। এবারও তাকে একই দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার কাছে রয়ে গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

কিরেন রিজুজু আগের মন্ত্রিসভায় আইনমন্ত্রী ছিলেন। নতুন মন্ত্রিসভায় তাকে নতুন দায়িত্ব দেওয়া হলো। সংসদবিষয়ক মন্ত্রী করা হয়েছে তাকে। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর পেলেন বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রণালয়।

এনডিএ জোটের শরিক হিসেবে বিহারের লোক জনশক্তি দলের (রাম বিলাস) প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ান পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।

গতকাল রবিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হয়েছে তাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com