বৃহস্পতিবার, ০৪:১৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

গৌরনদী-আগৈলঝাড়ায় দুই নক্ষত্রের পতন, গৌরনদীতে মনির, ‍আগৈলঝাড়ায় যতীন্দ্র জয়ী

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
বরিশালের দুই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মনির-যতীন্দ্র
নিজস্ব প্রতিবেদক ॥
ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের বরিশালের গৌরনদী ও আগৈলজাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ মনির হোসেন ও যতীন্দ্র নাথ মিস্ত্রী। এদের মধ্যে মোঃ মনির হোসেন মিয়ার প্রতীক কাপ-পিরিচ ও যতীন্দ্র নাথ মিস্ত্রীর প্রতিক দোয়াত-কলম। রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। গৌরনদী উপজেলার ৬৯টি এবং আগৈলজাড়া উপজেলার ৬০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। ভোট গণনা শেষে স্ব-স্ব উপজেলা পরিষদের মিলনায়তনে রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্টরা। গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ফরহাদ হোসেন মুন্সী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা আক্তার নির্বাচিত হন। এদিকে আগৈলজাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে সঞ্জয় বাড়ৈ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাফিজা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। গৌরনদীতে চেয়ারম্যান প্রার্থী মোঃ মনির হোসেন পেয়েছেন ৪০ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারিছুর রহমান হারিছ পেয়েছেন ৩৬ হাজার ৯২৪ ভোট। অন্যদিকে আগৈলজাড়ায় চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রী পেয়েছেন ২৬ হাজার ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত পেয়েছেন ২৫ হাজার ৮৬৯ ভোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com