শুক্রবার, ০৮:৫৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হলো পাকিস্তানসহ ৫ দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

পাকিস্তানসহ পাঁচটি দেশ জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। অপর চার দেশ হচ্ছে ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। দেশগুলো জাপান, ইকুয়েডর, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ডের স্থলাভিষিক্ত হলো। জাতিসঙ্ঘ নিরপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ দুই বছর।

এশিয়া আসনে জাপানের স্থলাভিষিক্ত হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ১৮২ ভোট পেয়ে দেশটি অষ্টমবারের মতো এই কৃতিত্ব অর্জন করে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ১২৪টি ভোটের প্রয়োজন ছিল।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে স্থায়ী সদস্য হলো পাঁচ। এই পাঁচ দেশ ভেটো শক্তির অধিকারী। তারা হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। বর্তমানে অস্থায়ী সদস্য হিসেবে বহাল রয়েছে আলজেরিয়া, গায়েনা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিয়ন এবং স্লোভানিয়া। পাকিস্তানসহ নতুন পাঁচ দেশ আগামী ১ জানুয়ারিতে পরিষদে যোগ দেবে।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com