শুক্রবার, ০৮:৪৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

টানা তৃতীয়বারের মতো এমপি হলেন দেব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১২৮ বার পঠিত

টলিউডে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দেব। রাজনীতিতে নেমে প্রথমবারেই লোকসভার সংসদ সদস্য (এমপি) হয়েছেন। সেই জয়রথ থামল না, টানা তৃতীয়বারের মতো এমপি হলেন তিনি। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদেনীপুরের ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব হারিয়েছেন টলিউডের আরেক তারকা হিরণ চট্টোপাধ্যায়কে। ১ লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন দেব।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ২০১৪ এবং ২০১৯, পর পর দুবার ঘাটাল থেকে জিতেছেন দেব। গতবার বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারান তিনি। এবার অভিনেতা, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল বিজেপি। তবে দেবের কাছে হেরে গেলেন হিরণ।

পর্দার ‘রংবাজ’ দেব এখন পশ্চিমবঙ্গ রাজনীতিতে বিনয়ের প্রতীক। কঠিন, তির্যক আক্রমণের উত্তরও তিনি দেন মুচকি হেসে। অন্যদিকে, ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার নায়ক হিরণ রাজনীতির ময়দানে বেশ ‘আগ্রাসী’। দুর্নীতি থেকে সন্ত্রাস, প্রতিপক্ষের বিরুদ্ধে তার স্বর সর্বদা চড়া ছিল।

লোকসভা ভোটের প্রচারে হিরণের স্বর এতটাই চড়া ছিল যে, শেষ পর্যায়ে এসে দেবকেও বলতে হয়েছে, ‘অনেক হয়েছে। সৌজন্যকে লোকে দুর্বলতা ভাবছে!’

এই তারকার লড়াইয়ে শেষমেশ দেবের ওপরই আস্থা রাখলেন ঘাটালের মানুষ। ঘাটালে ৫২ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন দেব। হিরণ পেয়েছেন ৪০ শতাংশের মতো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com