শুক্রবার, ০৮:৪০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কারাদণ্ড হলেও নির্বাচনে লড়বেন ট্রাম্প!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১২৪ বার পঠিত

আদালতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর তার কারাদণ্ড দাবি করেছেন সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস (৪৫)। এবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাকে স্টর্মি ড্যানিয়েলস সতর্ক করে বলেছেন, এই প্রেসিডেন্ট প্রার্থী পরিপূর্ণভাবে এবং আক্ষরিক অর্থে বাস্তবতার বাইরে।  কারাগারেও গেলেও হোয়াইট হাউসে যাওয়ার লড়াই থেকে সরবেন না ট্রাম্প।  ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা এ কথা জানিয়েছেন।  খবর বার্তা সংস্থা এএফপির।

আলিনা হাব্বা বলেছেন, নিউইয়র্কের আদালতে ট্রাম্পকে অভিযুক্ত করলেও হোয়াইট হাউসে যাওয়ার পথ থেকে ট্রাম্প কোনোভাবেই ফিরে আসবেন না। তার দাবি, যুক্তরাষ্ট্রের মানুষ ট্রাম্পকে তাদের নেতা হিসেবে দেখতে চান।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে গিয়ে বিপদ বাড়ান ট্রাম্প। ব্যবসার নথি জালিয়াতির অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছেন ১২ সদস্যের জুরিবোর্ড। এর মধ্য দিয়ে প্রথমবার কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। তবে ট্রাম্পের অভিযোগ, তাঁকে ফাঁসানো হয়েছে।

ট্রাম্পের আইনজীবী আরও বলেন, কারাদণ্ড দেওয়া হলেও আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প লড়ে যাবেন। তিনি বিচারক জুয়ান মার্চানকে ‘অত্যাচারী’ বলে মন্তব্য করেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলা স্টর্মি ড্যানিয়েলস রোববার প্রথমবার এ নিয়ে কথা বলেন। ট্রাম্পের কারাদণ্ড হওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com